Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সরকারের অনুমোদন পেল লুমিনাস পাওয়ার ই-রিকশা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

সরকারের অনুমোদন পেল লুমিনাস পাওয়ার ই-রিকশা

ছবি-সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি যাচাই-বাছাইয়ে স্বীকৃতি পাওয়ার পর দেশের সব সিটি করপোরেশন এলাকায় বিক্রির অনুমতি পেয়েছে ‘লুমিনাস পাওয়ার’ ব্র্যান্ডের তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে লুমিনাস মাল্টি এন্টারপ্রাইজ লিমিটেড। নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ড বিবেচনায় নিয়ে ই-রিকশাটির নকশা ও বিভিন্ন কারিগরি বৈশিষ্ট্য যাচাই করেছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ।

জানা গেছে, লুমিনাস মাল্টি এন্টারপ্রাইজ লিমিটেড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে ই-রিকশা বিক্রির অনুমতি চেয়ে আবেদন করে। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় গাড়িটির কারিগরি দিক যাচাইয়ের জন্য বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে পাঠায়। বুয়েটের একটি গবেষক দল নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড, নিরাপত্তাবৈশিষ্ট্য এবং অনুমোদিত নকশার শর্ত যাচাই-বাছাই শেষে এ স্বীকৃতি দেয়।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, লুমিনাস পাওয়ার ই-রিকশায় রয়েছে ১ হাজার ৫০০ ওয়াটের PMSM মোটর, ১০০ শতাংশ কপার চার্জার, মজবুত ধাতব ছাদ ও পর্দা, অনুমোদিত দুই ও চার আসনের ব্যবস্থা, স্টাইলিশ অ্যালয় রিম, ডিজিটাল ডিসপ্লে প্যানেল, মোবাইল চার্জিং পোর্ট, মিউজিক সিস্টেম ও ক্যামেরা। এ ছাড়া পানিতে চলাচলের উপযোগী মোটর, তিন চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, বিকল্প পার্কিং ব্রেক, রিয়ারভিউ মিরর, দিকনির্দেশক বাতি, সামনের উন্নত কাচ ও স্থায়ী হেডলাইট রয়েছে।

প্রতিটি ই-রিকশা বিক্রির ক্ষেত্রে মোটর ও কন্ট্রোলারসহ ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লুমিনাস মাল্টি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন লালটু বলেন, প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে বুয়েটের নির্ধারিত নিয়ম ও কারিগরি মানদণ্ড অনুসরণ করে পরীক্ষা-নিরীক্ষার পর এ স্বীকৃতি দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের সময় দেশের সড়ক নিরাপত্তা এবং যানজট কমানোর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, বুয়েটের নকশা অনুযায়ী নিরাপত্তার জন্য তিনটি চাকাতেই উন্নত ব্রেকিং ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি গাড়িটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার এবং স্কুল এলাকায় ঘণ্টায় ১৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

আবুল হোসেন লালটু আরও জানান, অনুমোদিত নিয়ম অনুযায়ী লুমিনাস পাওয়ারের ই-রিকশা দেশের সব সিটি করপোরেশন এলাকায় বিক্রি ও চলাচল করতে পারবে। এসব এলাকায় পণ্য বিক্রির জন্য এক্সক্লুসিভ ডিলারও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন