Logo
Logo
×

সারাদেশ

২৭ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার

Icon

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ এএম

২৭ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি পর্যুত রক্ষিত ওরফে অজয় রক্ষিত ওরফে অজয়কে (৪৮) ২৭ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৫ ফেব্রুয়ারি) নগরের ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পর্যুত রক্ষিতের বাড়ি রাউজান উপজেলার নয়াপাড়া এলাকায়। তার বাবার নাম শান্তি রক্ষিত ওরফে শান্তি বাবু।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার পর্যুত রক্ষিত হত্যা মামলা দায়েরের পর ২৭ বছর ধরে পলাতক ছিলেন। রোববার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন