Logo
Logo
×

সারাদেশ

শাহবাগে শিক্ষকদের উপর হামলায় বাকেরগঞ্জে বিক্ষোভ

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম

শাহবাগে শিক্ষকদের উপর হামলায় বাকেরগঞ্জে বিক্ষোভ

ছবি-সংগৃহীত

ঢাকায় শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের  বাকেরগঞ্জ সরকারি কলেজের সম্মুখে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যের শিকার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি দাওয়া আদায়ে রবিবার ঢাকার শাহবাগে আন্দোলন চলাকালে পুলিশ শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিপেটা এবং জলকামান নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়। 

আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবি  মেনে নেয়ার আহবান জানান।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন