Logo
Logo
×

সারাদেশ

অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

Icon

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:২৩ এএম

অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ের গহীনে এই অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে ৯ জন নারী এবং দুজন শিশু রয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ- একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে তাদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে এ অভিযান চালানো হয়। আলীখালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে।এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন