কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার
মেহেরপুর সংবাদদাতা
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:৫২ এএম
ছবি-সংগৃহীত
কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক এমপি আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকালে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আফজাল সুজের মালিক।
তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী। এসময় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকেলে পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাদের হাতে তাকে সোপর্দ করা হবে।

