Logo
Logo
×

সারাদেশ

কিশোরীকে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা

Icon

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৩ এএম

কিশোরীকে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা

ছবি-সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারিতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। নিহত কিশোরী জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে। 

পুলিশ, এলাকাবাসী ও পরিবার জানায়, গত বুধবার ছয়-সাতজনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত জান্নাতিকে রান্নাঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ফেলে রাখে। এ সময় জান্নাতির দুই হাত, একটি পা ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, জান্নাতিকে হত্যার আগে ধর্ষণচেষ্টা বা ধর্ষণ করা হতে পারে। এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জান্নাতির মা জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে রান্নাঘরে জান্নাতিকে রেখে একই গ্রামের নানির বাড়িতে গিয়েছিল। জান্নাতির নানিবাড়ি থেকে আসার পর রান্নাঘরে জান্নাতিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ির একটু দূরে থাকা ভুট্টাক্ষেতে কিছু একটার শব্দ শুনে গিয়ে মেয়েটির লাশ দেখতে পান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন