Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহে ট্রাক চাপায় নৈশ প্রহরী নিহত

Icon

ঝিনাইদহ সংবাদদাতা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:১৪ এএম

ঝিনাইদহে ট্রাক চাপায় নৈশ প্রহরী নিহত

ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা মোড়ে ট্রাকের চাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং তিনি আলহেরা মোড় এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতো।

নীয় মাসুদ মালিতা বলেন, ভোরে দায়িত্ব পালনের এক পর্যায়ে রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল বাদল মোল্লা। সেসময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাদল মোল্লা।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন