Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লা ও নেত্রকোনায় বজ্রপাতে ৫জনের মৃত্যু

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৯ এএম

কুমিল্লা ও নেত্রকোনায় বজ্রপাতে ৫জনের মৃত্যু

ছবি: কুমিল্লায় বজ্রপাতে মৃত এক স্কুলছাত্র

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নেত্রকোনার মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তার। আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা বাবাকে বলে মাদ্রাসায় যাচ্ছিল আরাফাত। মাদ্রাসার পাশে পৌঁছালেই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন