Logo
Logo
×

সারাদেশ

লোহাগাড়ায় বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০১:৩০ এএম

লোহাগাড়ায় বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে খোরশেদ কামাল (৩৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ফরেস্ট অফিস এলাকার আবুল বশরের ছেলে। 

পদুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়া বাজারে চালের দোকান রয়েছে খোরশেদের। পাশাপাশি মৎস্য ব্যবসা করতেন তিনি। নিজ এলাকায় খোরশেদের মাছের ঘের রয়েছে। মঙ্গলবার রাতে পাম্প দিয়ে প্রজেক্টের পানি সেচ করছিলেন খোরশেদ। অসাবধনাবশত বৈদ্যুতিক তারে পেঁছিয়ে পড়েন তিনি। এতে গুরুতর আহত খোরশেদ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকিবুল আলম বলেন, ‘বিদ্যুৎপৃষ্টের একজন রোগীকে ভোর পৌনে ৬টার দিকে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।’

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন