Logo
Logo
×

সারাদেশ

৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

Icon

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৮:৪২ এএম

৪ বাংলাদেশিকে আটক করেছে  বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ওপার থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে চার বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে। আটক চারজন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল বা অথবা এরা চোরা কারবারিও হতে পারে। এরই মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।

আটকরা হলেনÑ বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জিয়াবাড়ি গ্রামের আব্দুলের ছেলে হামিদুল, আনসারুলের ছেলে শামীম, একই উপজেলার লাহিড়ী এলাকার তরিকুল ইসলামের ছেলে মিস্টার আরও ১ জনের নাম এখনও পাওয়া যায়নিই।

রাণী রানী শংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ভারতীয় বিএসএফের হাতে ৪ জন আটক। ৩ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি ১ জনের পরিচয় পাওয়া যায়নি।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন