Logo
Logo
×

সারাদেশ

কালিহাতীতে ফার্ম কর্মচারীকে গলা কেটে হত্যা

Icon

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৮:৪৮ এএম

কালিহাতীতে ফার্ম কর্মচারীকে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকায় এক লেয়ার ফার্ম কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার কিংবা শনিবার রাতের কোনো একসময় ফার্মে চুরি করতে এসে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়রা ফার্মের পেছনের ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখে ফার্ম মালিককে খবর দেয়। পরে পুলিশকে জানানো হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের নাম আখতার হোসেন। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুর ইসলামের ছেলে।

ফার্ম মালিক মোরশেদ আলম বলেন, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে আখতার তার ফার্মে চাকরি নেন। তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজ কর্মচারীর মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে বিষয়টি জানান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার পেছনে চুরি বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন