Logo
Logo
×

সারাদেশ

সময়ের কণ্ঠস্বরের যুগপূর্তি উদযাপন

Icon

নিজস্ব সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০২:২৫ এএম

সময়ের কণ্ঠস্বরের যুগপূর্তি উদযাপন

ছবি- কেক কেটে সময়ের কণ্ঠস্বরের যুগপূর্তি উদযাপনে অতিথিরা

দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’ সফলতার সঙ্গে নিরপেক্ষতার এক যুগ অতিক্রম করে পদার্পণ করল দ্বিতীয় যুগে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পোর্টালটির যুগপূর্তি উদযাপন করা হয়।

২০১৩ সালের ১৪ জুন যাত্রা শুরু করা সময়ের কণ্ঠস্বরের যুগপূর্তি অনুষ্ঠানটি আয়োজিত হয় একটি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানের আয়োজন করেন সময়ের কণ্ঠস্বরের নিজস্ব প্রতিবেদক ও টি.কে কিংস পাওয়ার মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময়ের কণ্ঠস্বরের নিজস্ব প্রতিবেদক ও এস.এ টিভির সাভার-আশুলিয়া প্রতিনিধি সাদ্দাম হোসেন, জিটিভির আশুলিয়া প্রতিনিধি শামীম হোসেন সীমান্ত, যুগান্তরের মিরপুর প্রতিনিধি আফজাল হোসেন, আরটিভির নিজস্ব প্রতিবেদক ওমর ফারুক, দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সোহাগ, সাংবাদিক মনিরুজ্জামান মনি, বাংলা টিভির নিজস্ব প্রতিবেদক হাসান মাহমুদ, সোনালী খবর সম্পাদক মনিরুজ্জামান মিয়া, দ্য এক্সাম্পলের সম্পাদক ও সম্মিলিত মিরপুর সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা, প্রতিদিনের বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার ফয়জুল্লাহ স্বাধীন, আসাদুজ্জামান আসাদ, দৈনিক সবুজ বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক কাজী রিফাত, পান্না গ্রুপের এজিএম সানোয়ার হোসেন এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ফিরোজ আলী মণ্ডল।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান। তিনি বলেন, “সময়ের কণ্ঠস্বর রাতারাতি নয়, বরং বারো বছরের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে কোটি পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, “বারো বছর পূর্তি কোনও ছোট অর্জন নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সময়ের কণ্ঠস্বর একটি অনুকরণীয় উদাহরণ স্থাপন করেছে।”

অনুষ্ঠানে মিরপুরে কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন