সাজ্জাদুল মিরাজের আশ্বাসে থানা ত্যাগ করলেন বিক্ষোভকারীরা
ফয়জুল্লাহ স্বাধীন
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০১:৩৩ এএম
ঢাকার শাহ আলী থানা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত একটি মিথ্যা মামলা কেন্দ্র করে। স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ এ মামলা প্রত্যাহারের দাবিতে রাত ১২টা থেকে শাহ আলী থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষোভে অংশগ্রহণ করা সকলেই শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে ‘আওয়ামী লীগের দোসর’ উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকে এলাকাবাসী।
শনিবার
(২৮ জুন) রাত ১২টা থেকে স্থানীয় বিএনপি, যুবদল এবং সাধারণ জনগণ থানার সামনে জড়ো হয়ে
বিক্ষোভ শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। পুলিশের অনুরোধে তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং বলেন, ‘আপনারা দ্রুত থানা এলাকা ত্যাগ করুন। আমি আশ্বস্ত করছি, এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান হবে। সমাধান না হলে আপনারা আমার অফিস ঘেরাও করবেন।’
ছবি-বিক্ষোভকারীরা চলে যাওয়ার পর শাহ আলী থানা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা
পরে
সাজ্জাদুল মিরাজের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হয় এবং ধীরে ধীরে থানা প্রাঙ্গণ
ত্যাগ করে। বর্তমানে শাহ আলী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে
বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের
মতে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ মামলা করা হয়েছে, এবং তারা দ্রুত মামলা প্রত্যাহার
ও দায়ীদের বিচার দাবি করেছেন।

