ছবি- মিরপুরে আবাসিক হোটেলে অভিযানে আটকৃতরা
রাজধানীর মিরপুরের কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮জুলাই) সকালে ডিএমপির মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে মিরপুর এলাকার হোটেল ঢাকা প্যালেস, হোটেল সিঙ্গাপুর এবং হোটেল প্রাইম ইন সহ কয়েকটি আবাসিক হোটেলে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিনঘন্টা ব্যাপী পরিচালিত অভিযানকালে হোটেল ঢাকা প্যালেসে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ২ জন নারী ও ২ জন পুরুষকে আটক করা হয়। এছাড়া ওই কাজে সহায়তার অভিযোগে হোটেলটির ৩ জন কর্মচারীকেও আটক করে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

