Logo
Logo
×

সারাদেশ

মিরপুর মডেল থানা

নাগরিক আস্থা নিশ্চিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ওসি সাজ্জাদ

Icon

ফয়জুল্লাহ স্বাধীন

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:৪১ এএম

নাগরিক আস্থা নিশ্চিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ওসি সাজ্জাদ

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান (ছবি- সংগৃহীত)

গত বছর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে হঠে সারা দেশে। একসময় কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। গত আগষ্টে ছাত্র জনতার রুদ্ররোষের তোপের মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেসময় বিক্ষুব্ধ জনতা রাজধানীসহ সারা দেশের বিভিন্ন থানাসহ সরকারি ভবনে চালায় হামলা, দেওয়া হয় আগুন। সেই হামলা আর আগুনের ক্ষতচিহ্ন হয়তো এখনও বহাল দেশের বিভিন্ন থানা ভবনসহ সরকারি ভবনে। সেদিন রাজধানীর মিরপুর মডেল থানায় চালানো হয় হামলা, আগুনে পুড়িয়ে দেওয়া হয় থানা ভবন। কিছুদিন দগ্ধ ক্ষত নিয়ে থানা ভবনটি দাঁড়িয়ে থাকলেও আবারও সে তার পূর্বের অবয়বে ফিরতে শুরু করেছে। চলছে পুরোদমে সকল কর্যক্রম, সচেষ্ট সকল কর্মকর্তাদের আন্তরিকতায় স্থানীয়দের দেওয়া হচ্ছে সকল আইনী সেবা। এরই ধারাবাহিকতায় থানা এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব জনবল নিয়ে এগিয়ে চলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।

ইতোমধ্যে থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তার কঠোর অবস্থান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। নানা অপরাধের সঙ্গে জড়িত অসংখ্য চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পশ্চিম মনিপুর এলাকায় চাঁদাবাজি মামলায় ছাত্রনেতা সহ চারজনকে গ্রেপ্তারের ঘটনাও তার নেতৃত্বে পরিচালিত অভিযানের ফল। এসব অগ্রগতিতে শ্রমজীবি থেকে সাধারণ মানুষ সকলে যেন স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, রাতে থাকতে চাইছে নিশ্চিন্তে।

একটা সময় ছিল মিরপুর মডেল থানাধীন এলাকার বেশিরভাগ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হতো। ইদানিং এসব হোটেলগুলোতে অভিযান চালিয়ে এসব বন্ধ করা হয়েছে। মাদক ব্যবসায়ী থেকে শুরু করে ছিনতাই, চুরি, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বন্ধে অভিযুক্তদের আটক সহ মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে নিয়মিত। আবারও শুরু করা হয়েছে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা। থানায় আগত সকল নাগরিক যেন সুবিচার পায় এবং পুলিশি সেবা ভোগ করতে পারেন সে ব্যবস্থা করার পাশাপাশি চালু করা হয়েছে সরাসরি ওসির নিকট অভিযোগ ব্যবস্থা।

থানা ভবনের পাশের বাসিন্দা শামিম আহম্মেদ বলেন, অনেক চড়াই-উৎরাই শেষে বর্তমানে কর্মকর্তা যেভাবে থানা পরিচালনায় খেয়াল রাখছেন এতে অপরাধীদের জায়গা হবে কেবল জেলে, মিরপুর হবে শান্তির অঞ্চল। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী সময়ের অস্তিরতা কাটিয়ে মিরপুর এখন অনেক বেশি নিরাপদ।

মানবাধিকার কর্মী ও সাংবাদিক সেলিম খান বলেন, কিছুদিনের মধ্যেই জনগণের জন্য আস্থার প্রতীক হয়ে উঠেছেন ওসি সাজ্জাদ রোমান।

এক প্রশ্নের জবাবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘বাংলাদেশ পুলিশ সব সময় চেষ্টা করছে জনস্বার্থে কাজ করার। আমি দায়িত্বে থাকাকালীন সময়ে অপরাধীদের কোন ছাড় দিব না। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ সেবায় জনগন ও পুলিশ একসাথে কাজ করলে যেকোন অশুভ শক্তির চক্রান্ত মোকাবেলা করে স্বস্তির নাগরিক ব্যবস্থা বজায় রাখা সম্ভব।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন