ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পাল্টাপাল্টি ব্লকেড ও মানববন্ধন কর্মসূচি
ফয়জুল্লাহ স্বাধীন
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:১৭ এএম
ছবি- ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পাল্টাপাল্টি ব্লকেড ও মানববন্ধন
ছাত্র নির্যাতনের প্রতিবাদে ঢাকার দারুসসালাম থানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটি চত্বরে পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে একদিকে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করেন, অন্যদিকে আরেকটি পক্ষ মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
গাবতলীতে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত
শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি পালন করেন ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী মনিরুল ইসলাম
সিয়াম ও তার অনুসারীরা। প্রায় অর্ধশত সাধারণ শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীদের
দাবি গত ২২ জুলাই সকালে বহিষ্কৃত যুবদল নেতা ‘পটেটো
রুবেল’-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও
সাধারণ শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার পেছনে তারা বিশ্ববিদ্যালয়ের কথিত অবৈধ
বিওটি চেয়ারম্যান আহমেদ ফরহাদ খানের সংশ্লিষ্টতা দাবি করেন।
শিক্ষার্থীদের
অভিযোগ, দুর্নীতি ও অনিয়ম প্রকাশ্যে আনায় ফরহাদ খান ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করে হামলা
চালায়।
তবে
ব্লকেড চলাকালে যান চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি এবং পুরো সময়জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক ছিল।
অপরদিকে
একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আরেকটি মানববন্ধন কর্মসূচির আয়োজন
করা হয়। ছাত্রদলের সভাপতি প্রার্থী শামীম আহমেদের নেতৃত্বে ৪০-৫০ জন সাধারণ শিক্ষার্থী
এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে
শিক্ষার্থীরা হামলা-ভাঙচুর এবং শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা
দ্রুত হামলাকারীদের বিচার দাবি করেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম, এনায়েত, আজমি, রিয়া, জোবাইদা, রাকিব ও আল
আমিন।
সম্প্রতি
হামলা-ভাঙচুরের ঘটনার জেরে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা
বিরাজ করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ পাল্টাপাল্টি কর্মসূচি দুই পক্ষের অবস্থান
স্পষ্ট করেছে। তবে সাধারণ শিক্ষার্থীরা স্বচ্ছ প্রশাসন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত
না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

