Logo
Logo
×

সারাদেশ

ডিএনডি বাঁধের জলাবদ্ধতা দূরীকরণে স্মারকলিপি

Icon

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:৩৮ এএম

ডিএনডি বাঁধের জলাবদ্ধতা দূরীকরণে স্মারকলিপি

ফতুল্লার ডিএনডি বাঁধের জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। গতকাল রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রধান করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এ সময় এলাকাবাসী বলেন, ডিএনডি বাঁধের ৩০ লাখ মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার। এর স্থায়ী সমাধানে দীর্ঘ কয়েক বছর ধরে দাবি করে এলেও কার্যত কোনো ফলাফল পাচ্ছি না। চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে বাঁধের ভেতরে মানুষ এখন পানিবন্দি হয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাট, হাটবাজার ও বাড়িঘর পানিতে তলিয়ে আছে। মানুষের এই দুর্ভোগ লাঘবে সরকার কিংবা স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়, যা দুঃখজনক।

স্থানীয় বাসিন্দাদের দুঃখ-দুর্দশা লাঘবের দাবি জানিয়ে বিগত ০১-১০-২০২৪ ইং এবং ২৫-০৫-২০২৫ ইং তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুটি আবেদন জমা দিই, যার অনুলিপি জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বরাবরও প্রেরণ করি। কিন্তু এখনও পর্যন্ত জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ লক্ষণীয় নয়।

২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন ডিএনডির জলাবদ্ধতা নিরসনে বাঁধের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পাম্প স্থাপন করে মানুষের দুর্ভোগ লাঘব করা হয়। পরবর্তী সময়ে ২০০৭ সাল থেকে অদ্যাবধি মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কোনো ভূমিকা লক্ষণীয় নয়। ফলে এখানে দুর্ভোগে থাকা লাখো মানুষ ক্ষুব্ধ। মানুষের এই ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগে জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ডিএনডির জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই দফা দাবি উত্থাপন করছি। যাতে স্থায়ী সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন