Logo
Logo
×

সারাদেশ

ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

Icon

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম

ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেকসাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে (৫৫) বাড়ির সামনে থেকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার উপজেলার চাঁন্দাইশ গ্রামে সড়কের পাশ থেকে তার হাত-পা গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামের যুবলীগ নেতা শেখ ফরিদ, সালেহ আহাম্মদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বারদের মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে আসছে। এ ব্যাপারে আদালতে দুপক্ষের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তার জেরে গতকাল আলাউদ্দিন মেম্বার তার চাচতো ভাই একই গ্রামের আবুল বাশারের জানাজার নামাজ শেষ করে দুপুর সাড়ে ১২টার সময় বাড়ির সামনে এসে পৌঁছালে একদল মুখোশধারী সিএনজি অটোরিকশায় তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে মোবাইল ফোনে অপহরণের সংবাদ পেয়ে তার ভাগিনা তারেক ও ডা. আনোয়ার মুখোশধারীদের পিছু নেয়। উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে দেখতে পান তারা।

এ সময় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্বজন ডা. আনোয়ার ও তারেক জানান, আলাউদ্দিন মেম্বারের সঙ্গে ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ, শহীদদের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব। তারাসহ মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে গ্যাসচালিত অটোরিকশায় অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। এদিকে এ ঘটনার পরপর আলীয়ারা গ্রামে দুপক্ষের সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলছে। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন,  একজনকে হত্যার খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিত হয়েছি। আসামিদের গ্রেপ্তার ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত আছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন