Logo
Logo
×

সারাদেশ

ঢাকায় আনা হলো হাতির আঘাতে আহত চিকিৎসকদের

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ এএম

ঢাকায় আনা হলো হাতির আঘাতে আহত চিকিৎসকদের

ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত দুই চিকিৎসকসহ তিনজনকে ঢাকায় আনা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেলিকপ্টারে করে আনা হয়েছে তাদের।শনিবার (১৬ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে গিয়ে তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন- ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেলিকপ্টারে করে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।

এর আগে, গত রোববার মিয়ানমার সীমান্তের পাশে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হাতিটি গুরুতর আহত হয় এবং পরে বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে শুক্রবার একদল চিকিৎসকসহ বন বিভাগের ১৫ সদস্য রামু উপজেলার দারিয়ারদীঘি সংরক্ষিত বনে যান। সেখানে পৌঁছানোর পর হাতিটির উপস্থিতি টের পাওয়ার আগেই হঠাৎ তাদের আক্রমণ করে। এতে সবাই আহত হন। এমনকি হাতিটি একজনের বন্দুক কেড়ে নিয়ে বনের ভেতরে ছুড়ে ফেলে, যা পরে উদ্ধার করা হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন