Logo
Logo
×

সারাদেশ

পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ শীর্ষক আলোচনা সভা

Icon

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ শীর্ষক আলোচনা সভা

ছবি-সংগৃহীত

সুন্দরবনের প্রাণ হলো পশুর নদী। কিন্তু কয়লা, প্লাস্টিক, শিল্পবর্জ্য দূষণে এ নদী হুমকির মুখে রয়েছে। দখল-দূষণ ও অসাধু জেলেদের বিষের ছোবল থেকে সুন্দরবন এলাকার নদ-নদীসহ দেশের প্রতিটি নদ-নদীকে বাঁচাতে হবে। রবিবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এ আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, লিডার্স ও বাদাবন সংঘ।

এদিন বিশ্ব নদী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা-এর সমন্বয়কারী পরিবেশযোদ্ধা নূর আলম শেখ।

এতে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের নদী-খালে যারা বিষ প্রয়োগে মাছ নিধন করছেন, তাদের প্রতিহত করতে হবে। নদী দখলকারীদের কঠোর ব্যবস্থা নিতে হবে। নদী বাঁচলে উপকূল বাঁচবে, বাংলাদেশ বাঁচবে।

সভাপতির বক্তব্যে নূর আলম শেখ বলেন, নদীর স্বাস্থ্য ভালো থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। নদীর মাছসহ জলজ প্রাণীর অস্তিত্ব হুমকিতে আছে। গবেষণায় পশুর নদীর মাছের দেহে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। যেকোনো মূল্য পশুর নদীসহ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অঞ্চলের নদ-নদীগুলোকে বর্জ্য দূষণ থেকে বাঁচাতে হবে। নদী বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে দুপুর সাড়ে ১২টায় পশুর নদী পাড়ে মানববন্ধন, পশুর নদীতে হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা এবং গণগোসল অনুষ্ঠিত হয়। এ ছাড়া নদীকে প্লাস্টিক-পলিথিন দূষণমুক্ত করতে ইয়ুথ ফর সুন্দরবনের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করা হয়। সবশেষে নদীকেন্দ্রিক গানের আড্ডা অনুষ্ঠিত হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন