Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে লরির সংঘর্ষ, নিহত ১

Icon

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০২:৪৩ এএম

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে লরির সংঘর্ষ, নিহত ১

কাভার্ডভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে পুড়ে যাওয়া গাড়ি দুটি

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কাভার্ডভ্যানের চালক আব্দুর রহমান (৩০) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মনছের আলীর ছেলে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।  

বঙ্গবন্ধু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন ঢাকাগামী কাভার্ডভ্যানটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই গাড়ি দুইটিতে আগুন ধরে যায়। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন