Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ইয়াবাসহ আটক ২

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

বগুড়ায় ইয়াবাসহ আটক ২

ছবি : বাসস

জেলার শাজাহানপুর উপজেলায় উত্তরবঙ্গগামী ‘হানিফ পরিবহন’- এর একটি বাসে তল্লাশি কালে দুইহাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় গাড়িতে তল্লাশিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের দিপা আক্তার (৩০) ও খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)। তারা সম্পর্কে ননদ-ভাবী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী ‘হানিফ পরিবহন’- এর একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে তল্লাশিতে তাদের পায়ে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় দুইহাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, ইয়াবা সহ আটককৃত দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন