বর্ণাঢ্য আয়োজনে ট্রাব’র ২ বর্ষে পদার্পন উদযাপন
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্রাব) এর ২ বর্ষে পদার্পন উদযাপন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মীরপুর ১০ সেনপাড়াস্থ দি গোল্ডেন পার্ক চাইনিজ রেষ্ট্রুরেন্ট এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাণনা পদক বিতরণ করা হয়।
সংগঠনের
সভাপতি আজিজুল হাকিমের সভাপতিত্বে ও ওমর ফারুক নিলয়ের সঞ্চালনায় দোয়া আয়োজনের মধ্যদিয়ে
দিনব্যপী অনুষ্ঠানের শুরু করা হয়।
পরে
আয়োজিত আলোচনা মুল্যবান বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক
আবদুল আউয়াল ঠাকুর, সংগঠনের উপদেষ্টা মনিরুজ্জামান মিয়া , বাংলাদেশ অটোমোবাইলস মালিক
সমিতির মহাসচিব রফিকুল ইসলাম রঞ্জু, বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সাধারণ
সম্পাদক এটিএম শামসুজ্জামান, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ সেক্রেটারিয়েট
রিপোর্টাস ফোরামের সাবেক সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব, কাফরুল থানা জিসাস সভাপতি এস এম
এম কামারুজ্জামান মামুন, পতাকা ২৪ এর সম্পাদক মীর্জা আমিন আহমদ, বাংলাদেশ সাহিত্য পরিষদের
সভাপতি ইউনুস উদ্দীন আহমদ প্রমুখ।
সংগঠনের
কর্মকর্তা ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট
প্রদান শেষে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়ার রোগ মুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া
শেষে কেক কেটে সংগঠনের ২য় বর্ষে পদার্পন উদযাপন এবং দুপুরের খাবার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

