Logo
Logo
×

সারাদেশ

আজিজুল হাকিমের মেজো ভাইয়ের মৃত্যুতে ট্র্যাব’র শোক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

আজিজুল হাকিমের মেজো ভাইয়ের মৃত্যুতে ট্র্যাব’র শোক

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্র্যাব) সভাপতি আজিজুল হাকিমের মেজো ভাই দীন মোহাম্মদ মিঠু (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় শেরপুর সদরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টর্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

এক শোকবার্তায় সংগঠনের সিনিয়র সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসাথে সবার কাছে দোয়া কামনা করেছেন, যেন আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন