Logo
Logo
×

সারাদেশ

বিজয় দিবসে যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

বিজয় দিবসে যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে সিটিস ফাউন্ডেশন ও সচেতন তরুণ্য সংঘ (সতস)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশেষ দোয়া মাহফিল ও আপ্যায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে পল্লবীস্থ আদর্শবাগ ডুইপ এলাকার মাঠে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

এরপর সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।


পল্লবীস্থ সারা হাসপাতাল ও সারা ফাউন্ডেশনের অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত টিম সাধারণ রোগ, নারী ও শিশু স্বাস্থ্য, ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন