মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে অতিথিরা
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমানের শ্বশুর, মরহুম ইসমাইল মিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মিরপুর-১১ বাউনিয়াবাঁধ বাইতুল জান্নাত মাদানী জামে মসজিদ ও নূরে-মদিনা মাদরাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
অনুষ্ঠানে মরহুম ইসমাইল মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, ইসলাম আমাদেরকে মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। একজন মানুষ হিসেবে এবং একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি—মানবসেবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।
তিনি আরও বলেন, মরহুম ইসমাইল মিয়া একজন সৎ ও পরহেজগার মানুষ ছিলেন। তাঁর রূহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমি একজন এতিম শিশুর আজীবন ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করছি। এই উদ্যোগ যেন অন্যদেরকেও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে—এটাই আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে খান সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে একজন এতিম শিশুর আজীবন ভরণপোষণের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, মসজিদ ও মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাহউদ্দিন,
প্রিন্সিপাল মুফতি নাজিমুদ্দিন, খতিব ও মুদাররিস হাফেজ মাওলানা আব্দুল মোতালেব হুযাইফা, ইমাম ও মুদাররিস হাফেজ মো. ইমাম হাসান, মুয়াজ্জিন ও মুদাররিস ক্বারি রিয়াজুল ইসলাম, মুদাররিস ক্বারি মাসউদুর রহমান, মুদাররিস মাওলানা মিলাদ হোসাইন, খাদেম মাওলানা আব্দুল লতিফ, মুদাররিস মো. আলমগীর হোসাইনসহ অন্যান্য শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে মাদরাসা কামিটি ও শিক্ষকদের পক্ষ থেকে মাদ্রাসায় অধ্যায়ণরত এতিম ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সহযোগীতায় যোগাযোগ (নগদ/বিকাশ): ০১৯১৬-৬০২৯৫৫

