Logo
Logo
×

সারাদেশ

চান্দিনায় মাদক ও এলপিজি অনিয়ম রুখতে ভ্রাম্যমান আদালত

Icon

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

চান্দিনায় মাদক ও এলপিজি অনিয়ম রুখতে ভ্রাম্যমান আদালত

কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং এলপিজি গ্যাসের অবৈধ মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। এসময় চান্দিনা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী এক বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইব্রাহীম (৫০), সাখাওয়াত হোসেন লিমন (৪০), সেলিম (৩৪) ও সুমন সরকার (২৮)। একই অপরাধে লিংকন সূত্রধর (১৯) কে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও অবৈধভাবে মজুদ রাখার দায়ে ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, ফয়েজ, সাইদুল ইসলাম ও মোহাম্মদ আজাদকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, জনস্বার্থ রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অভিযান নিয়মিতভাবে চালানো হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন