চট্টগ্রাম-১০ আসনের সকল মসজিদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবস্থাপনায় মসজিদগুলোতে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক
রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়া ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত
কামনায় এই দোয়া প্রার্থনা করা হয়।
চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ বলেন, আগ্রাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী আনছারী। মোনাজাতে তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, আবদুল্লাহ আল নোমান আলেম-উলামাদের বেশি মহব্বত করতেন।
সাঈদ আল নোমান বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের সন্তান।

