চাঁদার দাবিতে হামলা ভাঙচুরের অভিযোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
দাবিকৃত চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নে গণতান্ত্রিক যুবদল নেতার নেতৃত্বে জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে লোহাগাড়া সদরের একটি রেস্টুরেন্টে এসব অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফরিদুল আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মোহাম্মদ আলমগীর।
তিনি
বলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেহাট ডিসি সড়কের নেওয়াজে টেকের আগে ছারাভিটা
এলাকায় ২০০৩ সালে কবলামূলে মোট ৩৪ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে
আসছেন। কিন্তু গত এক বছর ধরে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাওলার পাড়ার বাসিন্দা
কবির আহমদ কন্ট্রাক্টরের ছেলে ও সদর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মিনহাজ
আহমদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
তিনি
অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে মিনহাজ আহমদ তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি
করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত বুধবার মধ্যরাতে অস্ত্রসহ ৫০-৬০
জনের একটি সন্ত্রাসী দল নিয়ে মিনহাজ তার জমিতে হামলা চালান। পরে সন্ত্রাসীরা টিনের
ঘর ভাঙচুর করে এবং বৈদ্যুতিক মিটারের সার্ভিস তার কেটে দেয়।

