ফেলোশিপ পাচ্ছেন নোবিপ্রবির ১১২ শিক্ষার্থী
নোবিপ্রবি সংবাদদাতা
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এমএস (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বড় অর্জন এসেছে ২০২৫-২৬ অর্থবছরে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NST) ফেলোশিপে নোবিপ্রবির ১১২ শিক্ষার্থী প্রায় ৬১ লাখ টাকার ফেলোশিপ পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে খাদ্য ও কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞান
ও চিকিৎসাবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানÑ এই তিনটি ক্যাটাগরিতে এ ফেলোশিপ প্রদান করা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা তাদের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এককালীন ৫৪ হাজার টাকা
করে আর্থিক সহায়তা পাবেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নোবিপ্রবির শিক্ষার্থীদের এ সাফল্য
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে এবং গবেষণাভিত্তিক উচ্চশিক্ষায়
শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। শিক্ষার্থীদের এই উল্লেখযোগ্য অর্জনে বিশ্ববিদ্যালয়
প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও অধিক
শিক্ষার্থী ফেলোশিপ পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

