Logo
Logo
×

সারাদেশ

রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি

Icon

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি

ছবি-সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বিক্রির উদ্দেশ্যে রাতের আঁধারে ৮টি ঘোড়া জবাই করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের মাশক এলাকায় পরিত্যক্ত গরুর খামারে অভিযান চালিয়ে ৮টি জবাই করা ঘোড়া ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে প্রশাসন। এ সময় চক্রটির মূল হোতারা পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে এক ঘোড়া ব্যবসায়ী ও তার সহযোগীরা বেশ কিছু ঘোড়া নিয়ে ওই খামারে রাখেন। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।    

কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম জানান, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পলাতক আসামিদের  গ্রেফতারে অভিযান চলছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন