গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ সদস্য
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি-সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের ডান হাত ও ডান পা দেহ হতে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত পুলিশ সদস্য মো. হাবিব (৪০) গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক (এসআই)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে
১১ টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ঢুকছিল।
এমন সময় ওই পুলিশ সদস্য মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় ট্রেনের
নিচে পড়ে যান তিনি। এতে তার ডান হাত ও ডান পা দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক
(এসআই) কাইয়ুম আলি বলেন, তিনি অফিসের কাজে সকালে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে
গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা
বলতে বলতে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী যাত্রীবাহী
ট্রেনের নিচে পড়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার
করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

