হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা
হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আতাউর
রহমান এলাকায় গরু চুরি, মোটর পাম্প চুরি, চিকিৎসা, চোরাচালান, মাদক দ্রব্য ও বিভিন্ন
সমস্যার কথা তুলে ধরেন।
সমাধানে হরিপুর
থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের নিশ্চয়তা
দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবু তাহের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান,
ভেটেরিনারি কর্মকর্তা বিপ্লবী চক্রবর্তী কেয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন,
উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন, গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম
সুমন, সরকারি-বেসরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউপি চেয়ারম্যানগণ।
সভায় সীমান্ত এলাকায় ভুট্টার আবাদ করায় বিজিবির টহলের সমস্যার পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় গরুর খামার গুলোতে তাদেরকে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন।

