Logo
Logo
×

সারাদেশ

শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

শরীয়তপুর সংবাদদাতা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: বাসস

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদা ও বিপুল ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন ও রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাদার সংগঠনগুলো।

এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জানান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

রাত ১২টা ১মিনিট থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে সারিবদ্ধভাবেভাবে হেঁটে এসে শহীদ মিনারে পুস্তক অর্পণ করেন। শরীয়তপুর জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শরীয়তপুর প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  জেলার সব কয়টি উপজেলা একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা ও এই জেলার ৪ জন জীবিত ভাষা সৈনিকদের সংবর্ধনার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শরীয়তপুর মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে  এই সভায় জাতীয় সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি জনাব শফিকুর রহমান কিরন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য জনাব সাইদ আহমেদ আসলাম আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন