দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে হাকিমপুর থানাধীন ১নং খট্টামধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ওই গ্রামের মো. তুফানুর বসতবাড়ি থেকে মাদকসহ ৮জনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা
ট্যাবলেট এবং ২৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- পলাশ হোসেন, জুয়েল হোসেন,
লাল চান আলী, পিয়ারুল ইসলাম, আজাদুল ইসলাম, শাহিন বাবু, মারুফ হোসেন, নুর জামান। তাদের
অধিকাংশের বাড়ি হাকিমপুর থানার মাধবপাড়া (আলুহাটি মোড়) এবং কয়েকজনের বাড়ি বিরামপুর
থানার উত্তর কাটলা ও চন্ডীপুর (কাটলা) এলাকায়।
পুলিশ জানায় এ ঘটনায় হাকিমপুর থানায়
মাদক আইনে মামলা করে আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

