কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয়
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাছবাড়ি এলাকায় বনবিভাগের সংরক্ষিত জমি দখল করে রাজনৈতিক দলের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সোনাতলা ফরেস্ট বিটের আওতাধীন প্রায় তিন শতাংশ সরকারি বনভূমি অবৈধভাবে চার লাখ টাকায় ক্রয়-বিক্রয় দেখিয়ে সেখানে বিএনপির নামে একটি কার্যালয় গড়ে তোলা হয়েছে।
স্থানীয়
সূত্র জানায়, চান মিয়ার ছেলে নজরুল ইসলামের কাছ থেকে ছামান মিয়া ও আবদুল আলীম নামের
দুই ব্যক্তি উক্ত জমি ক্রয় করেন। অথচ সংশ্লিষ্ট জমিটি বনবিভাগের সংরক্ষিত সম্পত্তি
হওয়ায় ব্যক্তি মালিকানায় বিক্রয় বা হস্তান্তরের কোনো আইনি সুযোগ নেই। তবুও অবৈধভাবে
লেনদেন সম্পন্ন করে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর
ভাষ্য অনুযায়ী, কার্যালয় নির্মাণকারী দুই ব্যক্তি পূর্বে স্থানীয়ভাবে আওয়ামী লীগের
রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিগত সরকারের আমলে তারা বনবিভাগের জমিতে থাকা গাছপালার
ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। মূলত নিজেদের অবৈধভাবে নির্মিত ঘরটি উচ্ছেদের
হাত থেকে চিরতরে রক্ষা করতেই তারা কৌশল হিসেবে বিএনপির সাইনবোর্ড টানিয়ে কার্যালয় হিসেবে
ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার
বিষয়ে সোনাতলা ফরেস্ট অফিসার মহিদ উদ্দিনকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত বনবিভাগের
পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সচেতন
মহলের অভিযোগ, সরকারি বনভূমি দখল ও রাজনৈতিক পরিচয়ের আড়ালে তা রক্ষার চেষ্টা আইনের
শাসনের পরিপন্থী। দ্রুত তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ
বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

