টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৪৪ পিএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামের স্থানে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে পায়চারি করতে থাকেন। আবার কেউ কেউ বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিন নারী, এক শিশু ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের।

