Logo
Logo
×

সারাদেশ

মেলা ও উৎসবে মুখর ঘোড়দৌঁড়

Icon

ঝালকাঠি সাংবাদদাতা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

মেলা ও উৎসবে মুখর ঘোড়দৌঁড়

ছবি-সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে কাঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় চান্দের হাট যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।

ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি ঘোড়া অংশ নেয়। ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় গ্রামীণ মেলার। স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন পাশাপাশি মেলায় তাদের পছন্দমতো খাবার থেকে গৃহস্থালীর জিনিষপত্র কেনাকাটা করেন।

দৌড় প্রতিযোগিতায় মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় হয়। পরে বিজয়ীদের মাঝে চেয়ারম্যান মো. জাকির হোসেন পুরস্কার বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মো. আইউব আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন