Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা

Icon

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম

কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা

জনপ্রিয় অনলাইন সাফা নিউজের উদ্যোগে প্রথমবারের মতো প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের সুগন্ধা রোডস্থ হোটেল কক্স হিলটনের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।

রাজিয়া সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফা নিউজের প্রধান উপদেষ্টা ও চিত্র পরিচালক এস এ এম সুমন সরকার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন, সাবেক অধ্যক্ষ মো. রেজাউল করিম, সাবেক প্রভাষক কামরুজ্জামান, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, প্রকৌশলী ও সমাজের বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন। 

সবশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দ ভ্রমণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কক্সবাজারের মনোরম পরিবেশ উপভোগ করেন। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন