আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
নওগাঁর আত্রাই উপজেলায় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার পালশা গ্রামে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে সুফিয়া বেগম (৬২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত
সুফিয়া বেগম ওই গ্রামের মো. নূর মোহাম্মদের স্ত্রী।
স্থানীয়
ও পারিবারিক সূত্রে জানা যায়, সুফিয়া বেগম দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার
দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে বের হলে বাড়ির পাশের একটি গাবল গাছে তার মরদেহ ঝুলতে
দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পরে
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মামলার
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা
করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ
সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আত্রাই
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, নিহত বৃদ্ধা দীর্ঘদিন মানসিক রোগি ও অসুস্থ ছিলেন বলে তার পরিবার ও স্থানীয়রা
জানিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি
অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

