পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি-সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় ড্রাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আক্কাস আলী (৫৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি জেলার চারঘাট উপজেলার থানাপাড়া সারদা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে ঢাকা- রাজশাহী মহাসড়কের পাশে পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
এসময় উত্তেজিত জনতা ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, ড্রাম্প ট্রাকটি পুঠিয়ার দিক থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় ওই পথচারী ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোজাম্মেল হক কাজী জানান, সকালে পুঠিয়ার বিড়ালদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন পথচারী নিহত হয়েছেন। আমরা ট্রাকটিকে আটক করেছি তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

