Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরায় অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব

Icon

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:২৭ পিএম

সাতক্ষীরায় অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব

ছবি-সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশন (বিসিআরএ) এর সহযোগিতায় এবং ইউএনডিপি এর র্আথিক সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ মে) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউণ্ডেশনের কমিউনিটি রেডিও নলতা এর আয়োজন করে।

বিশিষ্ঠ লেখক ও প্রাবন্ধিক এবং কালিগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ফেস্টিভ্যালের প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ার খানম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সাতক্ষীরা ও খুলনা জেলা ম্যানেজার হাফিজুর রহমান। বিসিআরএর প্রতিনিধি ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে রেডিও নলতার সংগীত শিল্পীদের উপস্থাপনায় গ্রাম আদালত এর সুফল এবং কার্যক্রম নিয়ে একটি জারি গান অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার হাফিজুর রহমান বাংলাদেশ গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্প এর সার্বিক বিষয়বস্তু সর্ম্পকে নানা তথ্য উপাত্ত, পরিসংখ্যান তুলে ধরেন এবং এটা কিভাবে আরও সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠির কাছে এর সুফলের বার্তাটা পৌছে দেওয়া যায় সে বিষয়ে মতামত ব্যক্ত করেন।

পরে রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আকর্ষণূীয় কুইজ পর্ব। কুইজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও নলতার টেকনিক্যাল অফিসার ও সংবাদ বিভাগের প্রধান রবিউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রেডিও নলতার অনুষ্ঠান বিভাগের প্রধান প্রতিমা রানী, সহকারি টেকনিক্যাল অফিসার আব্দুস সালাম প্রমুখ।

সমাপনী বক্তব্য রাখেন বিশিষ্ঠ প্রাবন্ধিক, সাহিত্যিক কালিগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রেডিও নলতার কালিগঞ্জ উপজেলা প্রতিনীধি সুকুমার দাশ বাচ্চু।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন