Logo
Logo
×

সারাদেশ

রাজধানীতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:০১ পিএম

রাজধানীতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘদিন জেল খেটে এসে নিঃস্ব হয়ে আর্থিক সমস্যাসহ পারিবারিক সমস্যায় ভুগছিলেন তিনি। এর জের ধরেই আত্মহত্যা করতে পারেন।

‎বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত দেড়টায় মোহাম্মদপুরের শের শাহ শুরী রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত আওয়ামী লীগ নেতার নাম মো. আরমান হোসেন। তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজের রুমের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা আছে।

‎তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খবর নিচ্ছি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন