Logo
Logo
×

সারাদেশ

রাজধানীতে ফোম কারখানায় আগুন

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:১৬ পিএম

রাজধানীতে ফোম কারখানায় আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলীর সাদ্দাম মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন