Logo
Logo
×

সারাদেশ

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

Icon

রাশেদ রনি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:২৭ পিএম

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত।

রোববার (১০ মে) আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে ।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন