Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:০২ পিএম

টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। আজ সোমবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী গতকাল বিকাল ৩টায় কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

তিনি আরও বলেন, অভিযানকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে, বোটটি সংকেত অমান্য করে একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযানিক দল বস্তাটি উদ্ধার করে এতে গাঁজা ভর্তি দেখতে পায় এবং বোটটিকে ধাওয়া করে আটক করে। 

বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজা ভর্তি বস্তা জব্দ করা হয়। বস্তা দুটি থেকে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজা ও মাদক পাচারকাজে ব্যবহৃত বোট জব্দসহ তিন জন মাদক কারবারিকে আটক করা হয়।

সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন