Logo
Logo
×

সারাদেশ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২৩ পিএম

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

ছবি : বাসস

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার ছমির এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

কর্নফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, দুপুরের দিকে অভিযান পরিচালনা করে কালারপোল এলাকার ছমির এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন ব্যতিত মাছের খাদ্য উৎপাদন করে আসছিল। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে। 

অভিযােিন কর্ণফুলী থানার পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন