রামপালে যুবতীকে ধর্ষণের অভিযোগে ১ ব্যক্তির জেল
বাগেরহাট সংবাদদাতা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাটের রামপালে যুবতীকে (৩৫) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বর্ণি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি উপজেলার বর্ণি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রামপাল থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী।
অভিযোগ থেকে জানা যায়, শফিকুল ওই যুবতীকে নিজ বাড়িতে ধর্ষণ করেন। এ ঘটনার কথা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে।
রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ভাষ্য, শফিকুলকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। ওই যুবতীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

