Logo
Logo
×

সারাদেশ

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ২

Icon

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ২

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, প্যারোপটিন ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপির সদস্যরা এই অভিযান চালান। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠালডাঙ্গী বিওপির সুবেদার মো. মহসিন আলীর নেতৃত্বে বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. শহিদুল ইসলাম (৩০) এবং মো. সানাউল্লাহ (২৯) নামে দুইজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন