Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

Icon

নগরকান্দা সংবাদদাতা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৬ এএম

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

প্রতিকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের। 

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন নগরকান্দার পাড়াদিয়া এলাকা অতিক্রমের সময় রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান যুবক মিঠু। তিনি সদরপুরের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন